হাসপাতাল, অফিস বা স্কুল-কলেজে সাধারণ ডাস্টবিনের ঢাকনা হাত দিয়ে খুললে বিভিন্ন ব্যাকটেরিয়া ও জীবাণু সংক্রমণের ঝুঁকি থাকে। এই সমস্যা দূর করতেই Arduino Smart Touchless Dustbin প্রজেক্টের উদ্ভাবন। কোনো মানুষ বা বর্জ্য হাতে নিয়ে ডাস্টবিনের সামনে এলেই ঢাকনা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়।
প্রজেক্টের কাজের পদ্ধতি
ডাস্টবিনের মুখে একটি আল্ট্রাসনিক সেন্সর লাগানো থাকে। যখনই কোনো হাত বা বস্তু ১৫ সেন্টিমিটারের মধ্যে আসে, সেন্সর আরডুইনোকে কমান্ড দেয়। আরডুইনো একটি SG90 মাইক্রো সার্ভো মোটরকে ১৮০ ডিগ্রি রোটেট করিয়ে ঢাকনা খুলে দেয়। আবর্জনা ফেলার ৩-৫ সেকেন্ড পর স্বয়ংক্রিয়ভাবে ঢাকনাটি বন্ধ হয়ে যায়।
সম্পর্কিত প্রোডাক্ট
Smart Touchless Dustbin DIY Kit
৳ 1,150 (ক্যাশ অন ডেলিভারি)