গার্মেন্টস, গোডাউন ও বাসা-বাড়িতে শর্টসার্কিট থেকে হঠাৎ আগুন লেগে প্রতি বছর কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে। প্রাথমিক অবস্থায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আগুন শনাক্ত করতে পারলে বড় ধরনের দুর্ঘটনা ঠেকানো সম্ভব। এজন্য Arduino Fire Detection System একটি আদর্শ জীবন রক্ষাকারী প্রজেক্ট।
সিস্টেমের মেকানিজম:
প্রজেক্টে ৩টি বা ৫টি ফ্লেম সেন্সর ১৮০ ডিগ্রি কোণে বসানো থাকে যাতে চারপাশের যেকোনো কোণায় আগুন লাগলে আরডুইনো তা বুঝতে পারে। আগুন শনাক্ত হওয়ামাত্রই:
- উচ্চ শব্দে লাউড বাজার (Buzzer) ও লাল স্ট্রোব লাইট বেজে ওঠে।
- রিলে মডিউলের মাধ্যমে সাথে সাথে ওয়াটার পাম্প চালু হয়ে আগুন লক্ষ্য করে স্বয়ংক্রিয় পানি ছিটানো শুরু করে।
- GSM SIM800L মডিউলের মাধ্যমে মালিকের ফোনে কল ও জরুরি SMS সতর্কবার্তা পৌঁছে যায়।
সম্পর্কিত প্রোডাক্ট
Fire Extinguisher Robot & Alarm Full Kit
৳ 2,200 (ক্যাশ অন ডেলিভারি)